দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...



কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে। রোববার (৭ জুলাই) সন্ধার দিকে বালুখালী ১০ নম্বর ক্যাম্পের এইচ-৪৬ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত দিল কাইছ (১৪) ওই ক্যাম্পের ইবাদ উল্লাহর মেয়ে। জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে পিতা-মাতার সঙ্গে রাগ করে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়সাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত