প্রকাশিত: ২৬/০৪/২০২০ ৪:০৮ পিএম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪ টি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআরের পরীক্ষার মাধ্যমে কোনো কোভিড-১৯ রোগী পাওয়া যায়নি বলে জানিয়েছে ইন্টার সেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি)।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো আইএসসিজির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের সঙ্গে আইএসসিজির অংশীদার, জাতিসংঘের সংস্থাসমূহ, স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক এনজিওগুলো কক্সবাজারের ‍স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গা শরণার্থীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ সংক্রান্ত সাড়াদান প্রচেষ্টা বাড়িয়েছে। এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে কোনো কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের নির্দেশনা অনুযায়ী ক্যাম্পগুলোতে কেবল অতি জরুরি পরিষেবা অব্যাহত রয়েছে। স্বাস্থ্য, পুষ্টি, খাদ্য, রান্নার জ্বালানি সরবরাহ, স্বাস্থ্যবিধি প্রচারণা, পানি স্যানিটেশন কার্যক্রমসহ নতুন আসা শরণার্থীদের সঙ্গনিরোধ কর্মসূচি চালু রয়েছে। ক্যাম্পগুলোতে কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি কমিয়ে আনতে মানবিক সহায়তা প্রদানকারী সম্প্রদায় সরকারের জনস্বাস্থ্য বিষয়ক নির্দেশনা অনুযায়ী চলাচল সীমিত করেছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...