প্রকাশিত: ১৬/১০/২০১৭ ৪:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১১ পিএম
সংগৃহীত ছবি

উখিয়া নিউজ ডেস্ক::
রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে রোহিঙ্গাদের নিয়ে পবিত্র জোহরের নামায আদায় করেছেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদী। এসময় তিনি নামাযে ইমামতিও করেন।

সংগৃহীত ছবি

এর আগে সোমবার বেলা ১১টার দিকে উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে আসেন আহমদ জাহিদ হামিদী।

এসময় মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় আজ রোহিঙ্গা ইস্যুতে সোচ্চার, যেটা আগে ছিল না। মিয়ানমারের উপর আর্ন্তজাতিক চাপ বৃদ্ধি পেয়েছে। আর্ন্তজাতিক চাপের মুখে মিয়ানমার নির্যাতন বন্ধ করতে এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে সবসময় বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া। সেসময় মালয়েশিয়ার মানব উন্নয়ন মন্ত্রী রিচার্ড রিওদও উপস্থিত ছিলেন।

হামিদি ক্যাম্পে অবস্থান করা রোহিঙ্গাদের সাথে কথা বলেন। তাদের মুখে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নিমর্ম নির্যাতন আর গণহত্যার কথা শুনে তিনি আবেগ আপ্লুত হয়ে যান। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আসিয়ানভুক্ত দেশগুলোকে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির আহ্বান জানান।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...