প্রকাশিত: ২২/০১/২০১৮ ১২:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৪৩ এএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে ছুরিবিদ্ধ অবস্থায় এক রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মো: ইউসুপ আলী (৫৫)। তিনি ক্যাম্পের বি-১০ নং ব্লক থাকতেন।
আজ সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বি-১০ নং ব্লকের মসজিদের পাশ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান, সংবাদ পেয়ে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ছুরিবিদ্ধ অবস্থায় রোহিঙ্গা ইউসুপ আলীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। মসজিদ থেকে আসার সময় রোহিঙ্গারাই ছুরিকাঘাত করে তাকে হত্যা করেছে। এ ঘটনায় কে বা কারা জড়িত তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এর আগে গত শুক্রবার রাত ১০টার দিকে গুলি করে খুন করা হয়েছে রোহিঙ্গা নেতা মো. ইউসুফকে (৪৬)। এ সময় বালুখালী ক্যাম্পের হেড মাঝি আরিফুল্লাহকে লক্ষ্য করে গুলি করলে ওই গুলি লক্ষভ্রষ্ট হয়ে তার বড় ভাই মৌলভী আজিমুল্লাহর শরীরে বিদ্ধ হয়। তাকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মোহাম্মদ আলম নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। একের পর এক হত্যকান্ডের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পের সাধারণ রোহিঙ্গা ও স্থানীয় জনমনে আতংক বিরাজ করছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer