ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৭/২০২৫ ১:১৫ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে মা ও তার কিশোরী মেয়েকে অজ্ঞান করে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন) এর সদস্যরা।

গত ২১ জুলাই (সোমবার) উপজেলার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে জুসের মধ্যে চেতনানাশক মিশিয়ে ভুক্তভোগী মা ও মেয়েকে খাওয়ায়। অজ্ঞান হয়ে পড়ার পর তারা দু’জনকে পালাক্রমে ধর্ষণ করে। জ্ঞান ফিরলে ভিকটিমরা বিষয়টি পরিবার ও সংশ্লিষ্ট প্রশাসনকে জানায়। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

এ ঘটনায় আটককৃতরা হলেন, ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের সৈয়দ হোসেনের ছেলে হাবিব উল্লাহ (৫০) এবং একই এলাকার মো. হোসেনের ছেলে মো. হাবিব উল্লাহ (১৯)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি এবং অভিযুক্ত দুইজনকে আটক করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত চলমান রয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...