প্রকাশিত: ১৩/০২/২০২০ ৮:১৪ পিএম
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্লিপ্ততায় উষ্মা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকায় কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতের উপস্থিতিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কণ্ঠ আরও অনেক বেশি শক্তিশালী হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অন্য অনেক স্বার্থের কারণে এটা হচ্ছে না। নিপীড়নের মুখে পালিয়ে এসে দুই বছর ধরে বাংলাদেশে থাকা ১১ লাখের বেশি রোহিঙ্গা প্রত্যাবাসন ঝুলে আছে মিয়ানমার সরকারের পদক্ষেপহীনতার কারণে।

রোহিঙ্গাদের ফেরানোর পরিবেশ তৈরি করতে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিজের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এই শতাব্দীতে এসে আপনারা কি এটা বিশ্বাস করতে পারেন! এই মানুষদের কোনো ভবিষ্যৎ নেই, কোনো আশা নেই। তারা বছরের পর বছর নিপীড়নের শিকার হয়ে আসছে। কিন্তু তাদের রাষ্ট্র চাওয়া ও তাদের চাওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের কণ্ঠ এখনো খুবই ‍দুর্বল।

সম্প্রতি মালয়েশিয়ায় পাচারকালে রোহিঙ্গাদের মারা যাওয়ার বিষয়টিও বলেন পররাষ্ট্রমন্ত্রী।

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) এই অনুষ্ঠানে ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট ডিকসন ও নবাগত অস্ট্রেলীয় হাই কমিশনার জেরেমি ব্রুয়ার উপস্থিত ছিলেন।

অ্যামচেম সভাপতি সৈয়দ ইরশাদ আহমেদ, সহসভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, ঢাকায় মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার ব্রেন্ট টি ক্রিস্টেনসেন অনুষ্ঠানে বক্তব্য দেন।

পাঠকের মতামত

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...