প্রকাশিত: ২৮/০৪/২০১৮ ৮:৪২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৩১ এএম

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার বিষয়ে তার সরকারের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। শনিবার (২৮ এপ্রিল) অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি রোহিঙ্গা সংকট নিরসনে অস্ট্রেলিয়ার সরকারের সদিচ্ছার কথা আবারও তুলে ধরেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম জানান, সিডনিতে টার্নবুলের বাসভবনে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। এই দুই নেতার মধ্যে দেড় ঘণ্টা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।আলোচনায় রোহিঙ্গা সংকটের বিষয়টি উঠলে এক্ষেত্রে বাংলাদেশের প্রতি তার দেশের সমর্থনের কথা জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।তিনি শেখ হাসিনাকে আশ্বস্ত করেন, তার সরকার মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখাসহ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে কাজ করবে।
ইহসানুল করিম জানান, এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের অস্থায়ী আবাসের ব্যবস্থা করাসহ তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা টার্নবুলকে জানান। একইসঙ্গে মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত এই জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ সরকারের ভবিষ্যত পরিকল্পনার কথা অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীকে জানান শেখ হাসিনা।
প্রেস সচিব জানান, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই প্রধামন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে। টার্নবুলের সঙ্গে বৈঠকে ওসানোগ্রাফিতেও (সমুদ্র সম্পদ নিয়ে গবেষণা) অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন শেখ হাসিনা। বাণিজ্য ও বিনিযোগ বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত প্রকাশ করেছেন দুই নেতা।
শেখ হাসিনা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। টার্নবুল আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা ব্যক্ত করেন।
দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী উপস্থিত ছিলেন।
সূত্র: বাবস

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer