প্রকাশিত: ১৪/০৪/২০১৮ ১০:১৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১০ এএম

নিউজ ডেস্ক ::

রোহিঙ্গা ইস্যুসহ সব ক্ষেত্রে বাংলাদেশকে তার দেশের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাজিকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসলভ সিরোদজিদিন মুহরিদিনোভিচ।

শুক্রবার তাজিকিস্তানে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে আলসভ সিরোদজিদিন এই আশ্বাস ব্যক্ত করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ কথা জানানো হয়েছে। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশানকে (ওআইসি) কিভাবে আরও কার্যকর ও সফল করে তোলা যায় সে বিষয়টিসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয় বেঠকে।

শাহরিয়ার আলম আশা প্রকাশ করেন, এই সফরে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে এবং দুই দেশের পারস্পরিক স্বার্থে নতুন সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ করে দেবে।

তিনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের গৃহীত কার্যক্রম ও অগ্রগতির বিষয় তাজিকিস্তানের মন্ত্রীকে অবহিত করেন।

আসলভ সিরোদজিদিন রোহিঙ্গাদের আশ্রয় এবং সহযোগিতা দানে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করেন।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer