প্রকাশিত: ১২/০৪/২০২০ ৮:০৭ পিএম
ফাইল ছবি

নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে ফাঁকা গুলি বর্ষণ করেছে বিজিবি। রবিবার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে তুমব্রু সীমান্তের পশ্চিমকূল এলাকার ৩২ ও ৩৩ নম্বর পিলারের কাছে প্রায় অর্ধশতাধিক রোহিঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের ছত্রভঙ্গ করতে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।

এছাড়া পুরো সীমান্ত জুড়ে বিজিবি টহল ও নিরাপত্তা বাড়িয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

আরো পড়ুন : বিক্রয় নিষিদ্ধ ঔষধ পাওয়া যাচ্ছে চট্টগ্রামের হামজারবাগে
আরো পড়ুন : বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর, ভোলায় লাশ দাফনে আপত্তি

কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার জানিয়েছেন গত কয়েকদিন থেকে বেশকিছু রোহিঙ্গা বান্দরবান ও কক্সবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। রবিবার ভোরে এরকম একটি রোহিঙ্গা দলকে ছত্রভঙ্গ করতে বিজিবি এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে করণা ভাইরাসের আতঙ্কে এসময় বেশ কিছু রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে।

ঘুমধূম ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, সম্প্রতি মায়ানমার বিভিন্ন সময়ে আটক দেড় শতাধিক রোহিঙ্গাকে কারাগার থেকে মুক্তি দেওয়ায় তারা হয়তো বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। সারা বিশ্বে করোনা ভাইরাস নামক মহামারি রোগ মিয়ানমারেও ছড়িয়েছে বলে এমনও খবরাখবর শুনেছি। যদি এই তথ্য সঠিক হয়ে থাকে তালে আমাদের জন্য ভয়াবহ রূপ ধারণ করতে পারে। কোন মতে অনুপ্রবেশের ঘটনার মতো যেন না ঘটে সে দিকে সবাইকে সর্তকতা থাকতে হবে।

তুমব্রুর ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম জানান, সীমান্তে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) কঠোর সর্তক অবস্থায় রয়েছে এবং অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ১ রাউন্ড ফাঁকা গুলিও ছুঁড়ায়।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer