প্রকাশিত: ১৩/০২/২০১৯ ৭:৫৪ এএম

ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ট্রমা কিভাবে কমানো যায় প্রধানমন্ত্রীর নির্দেশে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সাথে তারা কিভাবে এখানে একটু স্বস্তিতে থাকতে পারেন তাও নিশ্চিত করা হচ্ছে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে জাতিসংঘ মহাসচিবের সংঘাতকালীন যৌন হয়রানি বিষয়ক বিশেষ প্রতিনিধি প্রমীলা প্যাটেলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।

মন্ত্রী বলেন, রোহিঙ্গারা যখন মিয়ানমারের রাখাইন রাজ্যে ছিল তখন সেখানে যথেষ্ট যৌন নির্যাতন হয়েছে যা অনেকেই জানেন ও দেখেছেন। আমাদের দেশে এমন কোন সমস্যা এই মুহূর্তে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত উদ্যোগে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছে। তাদের খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। বাকি সব ইস্যুও আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি এবং মিয়ানমারের সঙ্গে এই ব্যাপারে সকল পর্যায়ে আলাপ-আলোচনাও করে যাচ্ছি।

রোহিঙ্গাদের পাচারের ঘটনা ঘটছে না জানিয়ে মন্ত্রী বলেন, পাচারের যে ছোটখাটো ঘটনা ঘটছিলো সেগুলো আমাদের শক্ত হাতে মোকাবিলার কারণে আর হচ্ছে না।

আলোচনা ফলপ্রসূ হওয়ার ব্যাপারে জানিয়ে মন্ত্রী বলেন, আলোচনাতে যেটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে সারা বিশ্বে বাংলাদেশের বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোহিঙ্গাদের প্রতি যে সহানুভূতি সেটা অত্যন্ত প্রশংসিত হয়েছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...