প্রকাশিত: ৩০/০৯/২০১৭ ৬:১৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫২ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
রোহিঙ্গাদের সাহায্যে দেশের সব বিত্তবান ও বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

সকালে উখিয়ার বালুখালীতে রোহিঙ্গাদের জন্য বেক্সিমকোর চিকিৎসা শিবির উদ্বোধনের সময় এ আহ্বান জানান তিনি।

রোহিঙ্গাদের যতদিন দরকার ততদিন এই চিকিৎসাসেবা চালু থাকবে বলেও জানান তিনি। এ ছাড়া রোহিঙ্গাদের মধ্যে কাপড় ও খাদ্যসামগ্রী বিতরণ করেন সালমান এফ রহমান।

এসময় সালমান এফ রহমান বলেন, সরকার তরফ থেকে যত টুকু করা হোক বা আন্তর্জাতিকভাবে সহায়তার পাশাপাশি বেসরকারিভাবেও সাহায্য করা দরকার। আমরা বেক্সিমকো থেকে শুরু করেছি, আমি সবাইকে আহ্বান জানাই রোহিঙ্গাদের সাহায্য করতে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী এদের জন্য সহায়তার হাত বাড়াতে বলেছেন। আমাদের সকলের দায়িত্ব এখন এগিয়ে আসা।

এর আগে বেক্সিমকো গ্রুপের উদ্যোগে নির্মিত একটি মসজিদের উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...