প্রকাশিত: ১৫/০৮/২০১৮ ১২:১৫ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:২১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক::
মালয়েশিয়ার পুত্রজায়ায় সোমবার এপি’কে দেয়া সাক্ষাৎকারের সময় প্রশ্ন শুনছেন মাহাথির মোহাম্মদ

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে এক হাত নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি বলেছেন, তারা হত্যা এবং ব্যাপকভাবে হত্যাকাণ্ডর মতো কাজ করেছে যা প্রবলভাবে অন্যায়। এটি কোনও সভ্য জাতির আচরণ নয়।

সোমবার বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের গ্রহণ করতে হবে। তারা বংশ পরম্পরায় দেশটিতে বসবাস করছেন। তারা সেখানকার নাগরিক।

এসময় রোহিঙ্গা মুসলিমদের ব্যাপারে মিয়ানমারের নেত্রী অং সান সুচির ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিশ্বের সবচেয়ে বয়সী প্রধানমন্ত্রী মাহাথির। মাহাথির বলেন, সুচি রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধে ব্যর্থ হওয়ায় তিনি ‘খুব হতাশ’ হয়েছেন।

মাহাথির মোহাম্মদ তার সাক্ষাৎকারে মালয়েশিয়া অর্থনীতি, সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিচার, মধ্যপ্রাচ্য ইস্যু, বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক উপস্থিতি এবং তার বিরুদ্ধে ওঠা অ্যান্টি-সেমিটিক অভিযোগসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

উল্লেখ্য, গেল বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। ওই অভিযানের পর দেশটি থেকে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer