প্রকাশিত: ০৭/১১/২০১৭ ১০:০৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:২৮ এএম

উখিয়া নিউজ ডটকম::
রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরাতে আশাবাদী হওয়া ছাড়া উপায় নেই মন্তব্য করে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন ইউএনএইচসিআর’র অ্যাসিসটেন্ট হাইকমিশনার ফর প্রটেকশন ভলকার তুরক বলেছেন, মিয়ানমারের সঙ্গে অব্যাহত আলোচনা চালিয়ে যেতে হবে।

মঙ্গলবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় হোটেল আমারিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ সরকার মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে। আমরাও তাই করছি। কারণ রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, জোরপূর্বক নয়।

বাংলাদেশ নতুন করে ৬ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়েছে, তাদের প্রাণ বাঁচিয়েছে, যা দৃষ্টান্তমূলক অভিহিত করে ইউএনএইচসিআর’র এ প্রতিনিধি বলেন, কিন্তু এটি বাংলাদেশের জন্য ‘ম্যাসিভ ইর্মাজেন্সি’।

ভলকার তুরক আরো বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়ে পুরো বিশ্বে যে মতৈক্য তৈরি হয়েছে তা ধরে রাখতে হবে। আমি এখানে আসার আগে মিয়ানমার গিয়েছিলাম। সেখানে একটু ইঙ্গিত পাওয়া গেছে, রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে তারা আলোচনা করছে।

পাঠকের মতামত

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer