প্রকাশিত: ০২/১২/২০১৭ ৮:৫৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:১১ এএম
Single Page Top

উখিয়া নিউজ ডেস্ক::
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সরকার বলছে- চুক্তি করে এসেছি, অল্পদিনের মধ্যে রোহিঙ্গারা মিয়ানমারে চলে যাবে। অন্যদিকে নোয়াখালীর ভাষাণ চরে রোহিঙ্গাদের আবাসনের পদক্ষেপ নিচ্ছে। এ প্রকল্প অনুমোদনও হয়েছে।’
২ ডিসেম্বর শনিবার জাতীয় প্রেসক্লাবে, বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের আয়োজনে ‘রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান, বাস্তবতা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, এ কথাটা সম্পূর্ণ সাংঘর্ষিক। একদিকে ভাষাণ চরে আবাসন প্রকল্প নিচ্ছেন, অন্যদিকে বলছেন চলে যাবে। এটা দেশের মানুষও বোঝে। আপনারা দেশের মানুষ ও রোহিঙ্গাদের ধোঁকা দিচ্ছেন। সত্যি যদি চলে যাওয়ার চুক্তি হয়, তবে তাদের জন্য আরেকটি চর দখল করে আবাসন করার প্রশ্নই ওঠে না।
তিনি বলেন, ‘আমরা মনে করি, রোহিঙ্গাদের সরকার রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায়। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সরকার রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান করছে না।’
মোশাররফ হোসেন বলেন, প্রথম দিকে সরকার রোহিঙ্গাদের প্রবেশ করতে দেয়নি। বিশ্বের মানুষ সোচ্চার হলে সরকার সীমান্ত খুলে দিতে বাধ্য হয়। সরকার যদি প্রথম থেকে বাধা না দিয়ে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করত, তবে রোহিঙ্গা সমস্যার উদ্ভবই হতো না। সরকার কূটনৈতিকভাবে সম্পূর্ণ ব্যর্থ হওয়ার কারণে আজ বাংলাদেশে ১০ লাখ রোহিঙ্গা।
মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশ বলছে- চুক্তি করে এসেছি, শিগগিরই রোহিঙ্গারা চলে যাবে। কিন্তু চুক্তিতে কী আছে, এটা কেউ জানি না। আমরা দাবি করেছি, চুক্তিটি প্রকাশ করার। আসলে চুক্তি তো দূরের কথা- এটা সমঝোতা স্মারকও নয়। আসলে এটা চুক্তি নয়, একটি অ্যারেঞ্জমেন্ট।
মোশাররফ হোসেন আরও বলেন, আগাম নির্বাচনের কথা বলা হচ্ছে। আমরা যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ এ জোয়ার একাদশ সংসদ নির্বাচন পর্যন্ত কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
সরকার খালেদা জিয়াকে বাইরে রেখে নির্বাচন করার ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, এ দেশে খালেদা জিয়াকে ছাড়া ও শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাবেক সভাপতি রেজাবুদৌল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী বক্তব্য দেন।

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer