প্রকাশিত: ১৪/১০/২০১৭ ৮:৩৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৬ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
পররাষ্ট্র সচিব এম শহিদুল হক বলেছেন, চলমান রোহিঙ্গা সংকট দেশের নিরাপত্তা ইস্যু হয়ে উঠতে পারে এবং যত দ্রুত সম্ভব সংকটের শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শনিবার রোহিঙ্গা সংকট নিয়ে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংলাপে তিনি বলেন, মিয়ানমারের উপর চাপ সৃষ্টির প্রক্রিয়া আমরা অব্যাহত রাখবো। এজন্য সব জায়গাতে যোগাযোগ করে যাচ্ছি। আপনাদের পরামর্শ অনুযায়ী সব দেশের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

এ বিষয়ে আন্তর্জাতিক কর্তৃপক্ষ ও ফোরামগুলোতে বহুপাক্ষিক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে জড়িত এই সমস্যার সুষ্ঠু সমাধানে বাংলাদেশ খুবই সতর্কতার সঙ্গে সামনে এগিয়ে যাচ্ছে। এজন্য আমাদের খুব স্পষ্টভাবে উল্লেখ করা একটি নীতিও রয়েছে।

সংলাপে অংশ নেয়া বক্তারা এর আগে সংকট সমাধানে আন্তর্জাতিক কর্তৃপক্ষ ও ফোরামগুলোতে বহুপাক্ষিক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়া, চীন ও ভারতের ভূমিকাকে তৎপর করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে আলাদা একটি ডেস্ক স্থাপনের পরামর্শ দেন তারা।

‘একটি মানবসৃষ্ট সংকট মোকাবেলা: রোহিঙ্গা ইস্যুর অভ্যন্তরীণ, আঞ্চলিক এবং আন্তর্জাতিক মাত্রা’ শীর্ষক ওই সংলাপের আয়োজন করে কসমস ফাউন্ডেশন। এতে রোহিঙ্গা ইস্যু সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর বক্তারা আলোচনা করেন। সুত্র: চ্যানেলআই

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...