প্রকাশিত: ০৬/০২/২০১৮ ৭:২৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:০১ এএম

উখিয়া নিউজ ডটকম::
রোহিঙ্গাদের দুর্দশা সরজমিনে দেখতে আজ মঙ্গলবার উখিয়া আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেই ব্যারসেট। সফরকালে সুইস প্রেসিডেন্ট উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে আশ্রিত রোহিঙ্গাদের সাথে কথা বলবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী।

প্রসঙ্গত উল্লেখ থাকে যে, ১৯৭২ সালের ১৩ মার্চ দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। সেদিনই সুইজারল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর পূর্তি হয়েছে ২০১৭ সালে। সুইজারল্যান্ডের রীতি অনুসারে গত ১ জানুয়ারি এক বছরের মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন অ্যালেই ব্যারসেট।

দুপুর ১২টায় সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট কুতুপালং ৪ নং ব্লক ও ৫নং ব্লকে আইওএম এর মেডিকেল সেন্টার, ডাব্লিউএফপির বিভিন্ন কর্মসূচী প্রত্যক্ষ করবেন।

তিনি খাদ্য, পানিয়জ¦লের সংস্থান, বাসস্থান নির্মাণ, পয়োনিষ্কাশন সহ প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ সামগ্রী আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম)এর মেডিকেল সেন্টারের হস্তান্তর করার কথা রয়েছে। পরে তিনি রোহিঙ্গাদের ত্রাণ সামগ্রী বিতরণ করবেন।
এর আগে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখে রোহিঙ্গাদের সার্বিক জীবন-যাপন, অভাব-অভিযোগ সহ যাবতীয় বিষয়ে খোঁজ খরব নেবেন। এসময় তিনি রোহিঙ্গাদের সাথে একান্তে কথা বলার বিষয়টিও নিশ্চিত করেছেন ইউএনও।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer