প্রকাশিত: ২২/০৯/২০১৯ ৯:০৭ এএম

খোলাবাজারে বিক্রির জন্য নগরীর খাতুনগঞ্জে একটি গুদামে খালাসের সময় মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ত্রাণ হিসেবে দেওয়া দুই ট্রাকবোঝাই ডাল জব্দ করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ওই গুদামের ব্যবস্থাপককে আটক করেছে ডিবি।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নগরীর খাতুনগঞ্জের কমিশনার গলিতে মেসার্স নিউ খালেক ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালায় ডিবি। প্রতিষ্ঠানটির মালিক হাজী আব্দুস সালাম নামে এক ভোগ্যপণ্য ব্যবসায়ী।

অভিযানে অংশ নেওয়া নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (উত্তর) মুহাম্মদ রুহুল আমীন গনমাধ্যমকে বলেন, ‘কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিভিন্ন এনজিও এবং সরকারি সংস্থা ত্রাণ হিসেবে মটর ডাল দেয়। রোহিঙ্গা পরিবারগুলো সেই ডাল ব্রোকারের মাধ্যমে বিক্রি করে দেয়।

ব্রোকারের কাছ থেকে সেই ডাল সংগ্রহ করে খোলাবাজারে বিক্রির উদ্যোগ নিয়েছিল নিউ খালেক ট্রেডার্সের মালিক। দুটি কাভার্ড ভ্যান আকৃতির ট্রাকে আজ (শনিবার) সকালে ডালগুলো খাতুনগঞ্জে আনা হয়। গুদামে খালাসের সময় আমরা গোপন সংবাদের ভিত্তিতে ডালগুলো জব্দ করেছি।’

দুই ট্রাকে প্রায় ৯০০ বস্তা মটর ডাল পাওয়া গেছে জানিয়ে রুহুল আমীন বলেন, ‘কী পরিমাণ ডাল জব্দ করা হয়েছে তার হিসাব আমরা করছি।’

আটক নিউ খালেক ট্রেডার্সের ব্যবস্থাপক মোহাম্মদ হোসেন রাসেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ত্রাণ দেওয়া হয় খোলাবাজারে বিক্রির জন্য নয়। কারা এই ত্রাণ তাদের কাছ থেকে সংগ্রহ করে খোলাবাজারে বিক্রি করছে, এর সঙ্গে কারা কারা জড়িত, সেটাও তদন্ত করা হবে।’

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...