প্রকাশিত: ০৮/১০/২০১৭ ৭:৪৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৩ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
রাখাইন রাজ্য থেকে মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়ন ও নৃশংসতার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ৪৪৩ কোটি টাকা (১৯ কোটি ৬০ লাখ তুর্কি লিরা) দেবে তুরস্ক।

এক বিবৃতিতে তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
ওই মন্ত্রণালয় সূত্র জানায়, দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) মাধ্যমে এ অর্থ পাঠানো হবে। রোহিঙ্গা নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায় এ অর্থ ব্যয় করা হবে।

রাখাইনে ২৫ আগস্ট থেকে নতুন করে শুরু হওয়া সহিংসতা থেকে পালিয়ে ৫ লাখ ১৫ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশের এসেছেন। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

তুরস্ক এর আগেও রোহিঙ্গাদের জন্য সহায়তার ঘোষণা দিয়েছে। নির্যাতনের কারণে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা ১ লাখ রোহিঙ্গা নাগরিকের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণের ঘোষণা দেয় তুরস্ক।

এছাড়া দেশটির ফার্স্টলেডি এমিনি এরদোগান বাংলাদেশ সফর করে রোহিঙ্গাদের দুর্দশা দেখে গেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানও রোহিঙ্গাদের ব্যাপারে সোচ্চার। সম্প্রতি শেষ হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি রোহিঙ্গাদের ব্যাপারে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...