ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৯/২০২৪ ৯:৪০ এএম

মিয়ানমান থেকে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য নতুন করে করে ১৯৯ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৩৭৮ কোটি ৮০ লাখ ৬২ হাজার টাকা) সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়ংর্কে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি ইভেন্টে এই ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। দেশটির স্টেট ডিপার্টমেন্ট সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সহায়তার মধ্যে ৭০ মিলিয়ন ডলার দেবে মার্কিন সরকারের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ। বাকি ১২৯ মিলিয়ন ডলার দেবে ইউএসএআইডি। আর ইউএসএআইডির ১২৯ মিলিয়নের মধ্যে ৭৮ মিলিয়ন ডলার দেবে মার্কিন সরকারের কৃষিপণ্য বিভাগ। এই বিভাগ দেশটির কৃষকদের কাছ থেকে রোহিঙ্গাদের জন্য খাদ্য কেনা, পরিবহন এবং বিতরণে সাহায্য করবে।
যুক্তরাষ্ট্র আশা করছে, এই সহায়তা মিয়নমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচাতে সাগায্য করবে। এ ছাড়া দুর্যোগের প্রস্তুতির ক্ষেত্রেও রোহিঙ্গাদের সাহায্য করবে এই সহায়তা তহবিল। একই সঙ্গে রোহিঙ্গাদের শিক্ষা ও দক্ষতা বাড়ানোরও সুযোগ করে দেবে। যুক্তরাষ্ট্র মনে করে, এই সহায়তা তহবিল রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত দেশে ফেরার জন্যও অনুপ্রেরণা জোগাবে।

২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয়দের জন্য আড়াই বিলিয়ন মার্কিন ডলার সহায়তা তহবিল পাঠিয়েছে। এর মধ্যে ২ দশমিক ১ বিলিয়ন ডলারই পাঠিয়েছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য। এর মধ্যে ১ দশমিক ৩ ডলার পাঠিয়েছে মার্কিন সরকারের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ।

মার্কিন দূতাবাস জানিয়েছে, তারা বাংলাদেশে সংকট-পীড়িত জনগোষ্ঠীকে সহায়তা দিতে অঙ্গীকারবদ্ধ।

পাঠকের মতামত

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...
Single Page Footer