প্রকাশিত: ১৩/১১/২০১৭ ১:৩১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:১২ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য হাসপাতাল নির্মাণ করবে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। তবে, কবে নাগাদ এর কার্যক্রম শুরু হবে তা জানা যায়নি। সোমবার ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে রোহিঙ্গা উদ্বাস্তুদের মাঝে চিনি, রান্নার তেল এবং চা-সহ নানারকম ত্রাণ সামগ্রী বিরতণ করেছে ইরান। এবার তারা সিদ্ধান্ত নিয়েছে একটি হাসপাতাল গড়ে তোলার।

রবিবার বাংলাদেশে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি হাসান এসফান্দিয়ার জানিয়েছেন, তারা এর আগে, ইরান কয়েক দফায় বিমানে করে বিপুল পরিমাণ কম্বল, খাদ্যসামগ্রী ও জরুরি পণ্য এবং ওষুধ পাঠিয়েছে ইরান।

গত ২৫ আগস্ট রাখাইনে সহিংসতার পর রোহিঙ্গাদের ওপর নিধনযজ্ঞ শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে নিজেদের ভিটে-মাটি ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা। জাতিসংঘ এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ বলে উল্লেখ করেছেন।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...