প্রকাশিত: ০২/০৯/২০১৭ ১:২৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১২ পিএম
আজ সকালে লুটেরার হাতে ৮ গরু হারিয়ে বৃষ্টিতে ভিজে ৩ মহিলার আহাজারি

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমারে নির্মম নির্যাতন সইতে না পেরে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসছে রোহিঙ্গা মুসলিমরা। ঘরবাড়ি, ধন-সম্পদ ফেলে বাংলাদেশে আসার পর লুট করে নেয়া হচ্ছে রোহিঙ্গাদের হাতে থাকা শেষ সম্বলও।

সীমান্ত এলাকা উখিয়া, ঘুমধুম, তুমব্রু, ফালংখালী, হোয়াইক্যং, হ্নীলা, সাবরং ও শাহাপরীর দ্বিপে রোহিঙ্গাদের সর্বস্ব ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।

পকেটের টাকা, নারীদের স্বর্ণ, গরু-ছাগল, হাঁস-মুরগী যা পাচ্ছে তা লুটপাট করে নিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা।

স্থানীয় কিছু সরকার দলীয় নেতা-কর্মী রোহিঙ্গাদের সম্পদ লুটের সাথে জড়িত বলে অভিযোগ করছেন পালিয়ে আসা রোহিঙ্গরা।

পালিয়ে আসা রোহিঙ্গাদের ওপর লুটপাটের সময় উখিয়া উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিলকে আটক করেছে পুলিশ।

স্থানীয় পুলিশ জানায়, এক অসহায় রোহিঙ্গার পশু ও টাকা ছিনিয়ে নেয়ার সময় তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রেজু আমতলি সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে আটটি গরু ছিনিয়ে নেয়ার অভিযোগ তিন রোহিঙ্গা নারীর। বৃষ্টিতে ভিজে আহাজারি করছিলেন তারা। কিন্তু তাদের আহাজারি শোনার কেউ নেই। এই সময় তাদের কানের দুল ও নাকের ফুলও ছিনিয়ে নেয়া হয়।

রাখাইন রাজ্যে মিয়ানমার বাহিনীর নির্মম নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট অবস্থান নিয়েছেন অনেক নারী ও শিশু।

সীমান্তের ঘুমধুম, আমতলী, বাইশপাড়ি, জলপাইতলী, বেতবুনিয়া, কলাবাগান এলাকায় অন্যবারের চেয়ে এবার রোহিঙ্গাদের অবস্থান বেশি।

অভিযোগ উঠেছে, রোহিঙ্গাদের সঙ্গে আনা গরু-ছাগল, হাঁস-মুরগি এমনকি কম্বল, হাড়ি-পাতিল পর্যন্ত স্থানীয় কতিপয় সুবিধাভোগীরা ছিনিয়ে নিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে রোহিঙ্গাদের হাতে সামান্য কিছু টাকা ধরিয়ে দিয়ে সব লুটে নিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা।

রেজু আমতলী সীমান্ত দিয়ে এপারে আসলে আবুল হাসেম নামে এক বৃদ্ধর কাছ থেকে ছয়টি গরু ছিনিয়ে নেওয়া হয়। অনেক অহাজারির পরও শেষ সম্বল গরুগুলো ফেরত দেয়নি প্রভাবশালীরা। একই এলাকা থেকে তিন মহিলার আটটি গরু ছিনিয়ে নিয়েছে স্থানীয় একটি চক্র।

এদিকে, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন জানান, যারা অসহায় রোহিঙ্গা শরণার্থীদের কাছ থেকে তাদের পশু ছিনিয়ে নিচ্ছে তাদের কঠোর হস্তে দমন করা হবে।
এছাড়াও দালালদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। সুত্র: পরিবর্তন

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer