প্রকাশিত: ০৫/১২/২০১৭ ৮:০৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:০৬ এএম
Single Page Top

উখিয়া নিউজ ডেস্ক :
রোহিঙ্গা প্রবেশের কারণে ক্ষতিগ্রস্ত তিন লাখ বাংলাদেশিকে মানবিক সহায়তা দেবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সোমবার (৪ ডিসেম্বর) বিকালে কক্সবাজারে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ইন্টার সেক্টর কোঅর্ডিনেশন (আইএসসিজি) গ্রুপের সিনিয়র কোঅর্ডিনেটর জুলি বেলেনজার।

এ সময় তিনি আরও বলেন, ‘২৫ আগস্টের পর ছয় লাখ ২৬ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের কারণে ক্ষতিগ্রস্ত বনায়ন এবং সামগ্রিক পরিবেশের উন্নয়নেও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

রোহিঙ্গা ক্যাম্পে কাজ করা এনজিওগুলোর প্রতিনিধিত্বকারী কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে এনজিও প্রতিনিধিরা সাংবাদিকদের জানান, মিয়ানমার থেকে প্রবেশ করা নির্যাতিত নারী ও শিশুদের সুরক্ষায় কাজ করছেন তারা। বাংলাদেশ সরকার যতদিন চাইবে ততদিন রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে যাবে বিদেশি এনজিওগুলো। তাছাড়া স্থানীয় ক্ষতিগ্রস্ত জনসাধারণকেও মানবিক সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer