প্রকাশিত: ০৮/০৮/২০২১ ৮:১০ এএম , আপডেট: ০৮/০৮/২০২১ ৮:১১ এএম

ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাাহিম রাইসি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ইরানের রয়েছে সুপ্রাচীন সাংস্কৃতিক সম্পর্ক। সেই সম্পর্ক কাজে লাগিয়ে বাংলাদেশের সঙ্গে নতুন করে আরও বৃহৎ পরিসরে কাজ শুরু করতে চাই আমরা। অর্থনীতিসহ সব ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা হবে। এতে লাভবান হবে দুই দেশের জনগণ। গত শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকের সময় এসব কথা বলেন তিনি।

রাইসির শপথ অনুষ্ঠানে যোগ দিতে সম্প্রতি ইরান সফরে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শপথ অনুষ্ঠানের কিছুক্ষণ পর ইরানের পার্লামেন্টের এক কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রাইসি বলেন, ‘দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ও বিস্তারের লক্ষ্যে বিদ্যমান সব সুযোগ এবং সম্ভাবনা কাজে লাগানো হবে। আমরা চাইলে দ্বিপক্ষীয় সহযোগিতার ভিত্তিতে উভয় দেশে যৌথ পুঁজি বিনিয়োগ করতে পারি। আশাকরি, বাংলাদেশ সরকার এ সম্পর্কোন্নয়নে এগিয়ে আসবে।’

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন রাইসি। তিনি বলেন, নির্যাতিত এ মুসলিম জনগোষ্ঠিকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাই। তাদের যাতে প্রত্যাবাসনের মাধ্যমে একটি সুন্দর জীবন দেওয়া যায়, সেই চেষ্টায় বাংলাদেশের পাশে থাকবে ইরান

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...
Single Page Footer