প্রকাশিত: ২০/০৯/২০১৭ ৮:০৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৭ পিএম

ডেস্ক রিপোর্ট ::
রোহিঙ্গা মুসলিমদের জন্য অর্থ সহায়তা পাঠাবে সৌদি আরব। মঙ্গলবার দেশটির মন্ত্রিপরিষদ সভায় ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল্লাহ আজিজ।
সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর জানিয়েছে।
জানা যায়, মন্ত্রিপরিষদ সভায় মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর সেনাবাহিনীর হামলার বিষয়ে আলোচনা করা হয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ সহিংসতা বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানানোর সিদ্ধান্ত হয়। এসময় মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার নিন্দা জানানো হয়।

গত ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ২৪টি পুলিশ ক্যাম্প ও একটি সেনা আবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ‘বিদ্রোহী রোহিঙ্গাদের’ সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এ হামলার দায় স্বীকার করে। এ ঘটনার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলামান সহিংসতায় ৪ লাখ ১৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এবং বিভিন্ন শরণার্থী কাম্পে আশ্রয় নিয়েছে।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer