পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ...

কক্সবাজারে বিজিবির বিশেষ অভিযানে ৩,৫০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ তিন নারীকে আটক করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর রেজুখাল চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটক নারীরা হলেন—মোছাঃ জাহিদা (৬০), মোছাঃ আলমরিজান (৪০) ও মোছাঃ লালবানু (৩৯)। তারা সবাই টেকনাফ উপজেলার ইসলামাবাদ গ্রামের বাসিন্দা। তাদের শরীরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটক আসামীদের উদ্ধারকৃত ইয়াবাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পাঠকের মতামত