প্রকাশিত: ৩০/১২/২০১৭ ৩:৫৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৪৫ এএম

চকরিয়া প্রতিনিধি::
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান ১৩ দিনের প্রশাসনিক প্রশিক্ষনের অংশ গ্রহণের জন্য রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন।আজ ৩০ডিসেম্বর শনিবার ইন্ডিয়ান এয়ারওয়েজের একটি ফ্লাইটে তেরদিনের জন্য সরকারি সফরে তিনি ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন।তিনি গত বৃহস্পতিবার তার স্বীয় কর্মস্থল সফর উপলক্ষে চকরিয়া ত্যাগ করেছেন।১৩দিনের সরকারী সফরে মিড ক্যারিয়ার ট্রেনিং অন ফিল্ড এডমিনিষ্ট্রেশন অব বাংলাদেশ সিভিল সার্ভেন্ট(mid-career training on field administration for civil servants of bangladesh)শীর্ষক ৪০তম ব্যাচের প্রশিক্ষণে ভারত যাচ্ছেন ইউএনও নোমান।তিনি ভারতের ন্যাশনাল অব গুড গভর্নেন্স এলবিএসএনই প্রশিক্ষণে অংশ নিবেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান আগামী ১জানুয়ারী থেকে ১৩ জানুয়ারী পর্যন্ত ভারতের উক্ত প্রশাসনিক প্রশিক্ষণে অবস্থান করবেন।তার অবর্তমানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)খোন্দকার মো.ইখতিয়ার উদ্দীন আরাফাত।
সময় স্বল্পতার দরুন তিনি সবার সাথে দেখা সাক্ষাত করতে পারেন নাই বলে দু:খ প্রকাশ করেছেন।তিনি এই প্রশিক্ষণ সফরে যাওয়ার প্রাক্কালে সকলের নিকট দোয়া কামনা করেছেন।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer