প্রকাশিত: ০১/০২/২০১৯ ৯:০৩ এএম

এম.সালাহ উদ্দিন আকাশ, উখিয়া নিউজ :
কক্সবাজারের উখিয়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের দাফন সম্পন্ন করা হয়েছে। খয়রাতি পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে শেষ বিদায় দেয়া হয়।

এসময় পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ড ও উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী ও পুলিশের একটি চৌকষ দল মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আব্দুল খালেককে গার্ড অব অর্নার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ক্যাপটেন আব্দুস সোবহান, উপজেলা কমান্ডার পরিমল বড়ুয়া, মুক্তিযোদ্ধা মধূসুদন দে, মুক্তিযোদ্ধা সুলতান আহমদ, উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, বিশিষ্ট সংবাদিক তোফাইল আহমদ, উখিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্থরের প্রচুর মানুষ জানাযায় অংশ নেন।

পুষ্পমাল্য অর্পণ ও গার্ড অব অনারের পর বৃহস্পতিবার বিকাল ৫টায় জানাযার নামাজ শেষে তাকে খয়রাতি পাড়া জামে মসজিদের কবরস্থানে দাফন করা হয়।

বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটের সময় বার্ধক্য জনিত কারনে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৯ বছর।

মরহুমকে বিদায় জানাতে আসা তাঁর সহযোগী মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনরা বলেন, তিনি ছিলেন অত্যন্ত সাহসী একজন যোদ্ধা। জীবন বাজি রেখে তিনি অনেকগুলো অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন। যুদ্ধকালীন সময়ে অনেকবার তিনি মৃত্যুর হাত থেকেও ফিরে এসেছেন। এবং দেশ ও সমাজের কল্যাণের জন্য কাজ করেছেন। মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে জান্নাত লাভের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

উল্লেখ্য, তিনি প্রাক্তন প্রধান শিক্ষক মাস্টার জাফর আলম, উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা বদিউল আলম, কক্সবাজার সরকারী কলেজের অধ্যাপক মফিদুল আলমের গর্বিত পিতা।

পাঠকের মতামত

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...
Single Page Footer