প্রকাশিত: ১২/০৪/২০১৮ ১:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৫ এএম

নিজস্ব প্রতিবেদক – রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতাপাড়া থেকে সাদ্দাম হোসেন (২০) নামে প্রশ্নফাঁস চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। বুধবার রাতে নিজ বাড়ি থেকেই তাকে গ্রেফতার করা। গ্রেফতার হওয়া সাদ্দাম হোসেন ওই এলাকার বাদশা মিয়ার পুত্র এবং কক্সবাজার মডেল পলিটেকনিক্যাল ইহ্নটিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং ২য় বর্ষের ছাত্র।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব কক্সবাজার কাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, চলমান এইচএসসি পরীক্ষার আগেই মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্নপত্র সরবরাহ করছে সাদ্দাম হোসেন- এমন তথ্য পায় র‌্যাব। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হন র‌্যাব। তার কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট এবং দু’টি সীম কার্ড উদ্ধার করা হয়েছে।

মেজর রুহুল আমিন বলেন, ‘গ্রেফতার হওয়া সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ফেসবুকে একটি গ্রুপের মাধ্যমে তার প্রথম প্রশ্ন ফাঁস চক্রের সাথে যোগাযোগ হয় এবং পরবর্তীতে বিভিন্ন সামাজিক মাধ্যমে অন্যান্য গ্রুপের সাথে সে যুক্ত হয়। ওইসব গ্রুপের এ্যাডমিনদের সাথে তার সখ্যতা গড়ে ওঠে এবং তাদের কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে। পরে বিকাশের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে ইন্টারনেটের মাধ্যমে প্রশ্নপত্র পাঠিয়ে দেয়ার কাজে জড়ায়।’

এই চক্রটি আরো বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে সাদ্দাম হোসেন। তার দেয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মেজর রুহুল আমিন। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer