প্রকাশিত: ১৮/০১/২০১৮ ৮:১৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৫৬ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণ কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে । দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণ কাজ শেষ হলে পরবর্তীতে রামু থেকে গুমদুম পর্যন্ত রেলপথ নির্মাণ কাজ শুরু হবে।

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে আজ সরকারি দলের সদস্য আশেক উল্লাহ রফিকের এক সম্পূরক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ইতোমধ্যে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণ কাজ শুরু হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই রেলপথ নির্মাণ কাজ শেষ করার ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। আশা করা যায় নির্ধারিত সময়ের মধ্যে এই কাজ শেষ হবে।
সরকারি দলের সদস্য সানজিদা খানমের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু করতে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শিগগিরই এই প্রকল্পের ঋণ চুক্তি সম্পন্ন হবে। ঋণ চুক্তি সম্পন্ন হওয়ার পর রাজধানীর গেন্ডারিয়া থেকে মুন্সীগঞ্জের মাওয়া হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা এবং যশোর পর্যন্ত দ্বিতীয় ফেইজে রেলপথ নির্মাণ কাজ শুরু করা হবে। অপর এক প্রশ্নের জবাবে মুজিবুল হক বলেন, যশোর থেকে সাতক্ষীরা হয়ে সুন্দরবন পর্যন্ত রেলপথ নির্মানের প্রকল্প গ্রহণ করা হবে। এ জন্য ফিজিবিলিটি টেস্টসহ কাজ শুরু হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer