প্রকাশিত: ২৫/০৫/২০২২ ৮:০৭ পিএম

খালেদ হোসেন টাপু,রামু
রামু থানা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল সহ ৪ জনকে আটক করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে মৃত আবদুস শুক্কুরের পুত্র নাসির উদ্দিন সাগর(২০) ওসমান গনির পুত্র মো: সজিব (২২) আব্দুল খালেকের পুত্র দেলোয়ার হোসেন(২৪) ও নুরুল ইসলামের পুত্র দেলোয়ার হোসেন (২১)।
এদিকে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত নুরুল কবিরের পুত্র আনোয়ার হোসেন এখনো পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

গত ২১ মে রামু উপজেলাধীন কাউয়ারখোপ পশ্চিম মনিরঝিল দরগাপাড়া মৃত মালেকুজ্জামানের পুত্র নবী হোসেনের বাড়ি থেকে তার ব্যবহৃত মোটরসাইকেল (পালসার) চট্টমেট্টো নং ১২-৬৮৩১ গাড়িটি চুরি করে নিয়ে যায়।
অনেক খোঁজাখুঁজির পর ২৪ মে মোটরসাইকেল মালিক নবী হোসেন রামু থানায় একটি এজাহার দায়ের করেন। তারই প্রেক্ষিতে রামু থানা পুলিশ অভিযান চালিয়ে মোটর সাইকেলসহ ওই ৪ জনকে আটক করতে সক্ষম হয়।
২৫মে রামু থানা পুলিশ গ্রেপ্তারকৃত ৪জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
এদিকে রামু থানার ওসি তদন্ত অরূপ কুমার চৌধুরী ও তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ ইয়াছিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer