সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ০৯/০৭/২০২৬ ২:৪৭ পিএম

কক্সবাজারের রামু উপজেলার আলোচিত এক হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আক্তার কামাল (৪২)কে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৯ জুলাই) র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য জানান।

গত ২৫ জুন ভোর পাঁচটার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে মো. সৈয়দ হোসেন (৪৯) নিহত হন। এ ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে রামু থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ ও র‌্যাব-০৯ যৌথ অভিযান চালিয়ে বুধবার (৮ জুলাই) রাত পৌনে আটটার দিকে সিলেট মহানগরের কোতোয়ালী থানার শাহী ঈদগাহ এলাকার বিসমিল্লাহ পয়েন্টের গ্রাম বাংলা টি স্টল থেকে আক্তার কামালকে গ্রেপ্তার করে।

র‌্যাবের ভাষ্য, হত্যাকাণ্ডের পর তিনি কক্সবাজার থেকে পালিয়ে সিলেটে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার আক্তার কামাল রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কালারপাড়া এলাকার টোঙ্গারডেবা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং হামজা আলীর ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাঁকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer