প্রকাশিত: ১০/১২/২০১৭ ৯:১৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৫২ এএম

উখিয়া নিউজ ডটকম::
সড়ক দুর্ঘটনায় আহত রামু উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান এস. এম ফেরদৌস মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
রবিবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে ৯ ডিসেম্বর শনিবার বিকেল ৫টায় শহরের সী-কুইন মার্কেটের সামনে মোটর সাইকেল-টমটমের মুখোমুখি সংঘর্ষে গুরুতর তিনি।
দুর্ঘটনার পরপরই তাঁকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম পাঠানো হয়।
এস. এম ফেরদৌসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না।
তারা মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা ও শোকাহত স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক এডভোকেট হাসান ছিদ্দিকী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শোক বানী দেয়া হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer