প্রকাশিত: ০৭/০৩/২০১৮ ১০:৩৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪২ এএম

সোয়েব সাঈদ, রামু

রামুতে সড়ক দূর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আলী হোছাইন (৬৩) রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে। মঙ্গলবার (৬ মার্চ) ভোরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। গত ২৮ ফেব্রুয়ারি রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় তিনি গুরতর আহত হয়েছিলেন।

মঙ্গলবার (৬ মার্চ) রাত পৌনে ১১টায় রাজারকুল আজিজুল উলুম মাদরাসা মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন, রাজারকুল আজিজুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফ। এতে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন, মরহুমের ভাগিনা মাওলানা দিদারুল আলম। উল্লেখ্য সড়ক দূর্ঘটনায় নিহত আলী হোছাইন শ্রমজীবি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। জানা গেছে, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আলী হোছাইনের মৃত্যুতে তার পরিবারের সদস্যরা অসহায় হয়ে পড়েছেন।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer