নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০/০৮/২০২২ ৪:২৫ পিএম

রামুতে মায়ের অবাধ্য সন্তান মোঃ আবুল কালাম (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

সে দক্ষিণ খুনিয়া পালংয়ের বাসিন্দা মরহুম হামিদ আলীর ছেলে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন রামু থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান।

তিনি জানান, মোঃ আবুল কালাম মারামারি মামলার আসামি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। যার নং- সিআর ৩৬৯/২২। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

দীর্ঘদিন ধরে মা খু্ইল্লা বিবির ওপর নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছিল মোঃ আবুল কালাম। এ বিষয়ে স্থানীয় সালিশ বৈঠক ডাকা হয়। এলাকার গনমান্য ব্যক্তিদের সুপর্শ ও সিদ্ধান্ত মানে নি। ভাইদের সাথেও অনেক দিনের বিরোধ তার। ঝগড়াটে মানসিকতার কারণে এলাকাবাসী আবুল কালামকে খুব অপছন্দ করে।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি চেয়ারম্যান (সাবেক) আবদুল মাবুদ স্বাক্ষরিত ‘সালিশী ডিক্রীনামা পত্রে’ দেখা যায়, ছেলে আবুল কালামের বিরুদ্ধে পরিষদে বিচার দাখিল করেন মা খুইল্লা বিবি। যার নং-১৫/২১।

পরিষদে উপস্থিত চেয়ারম্যান, মেম্বারসহ সকলের সম্মুখে বিচারে আবুল কালাম দোষী প্রমাণিত হয়।

মা খুইল্লা বিবি বলেন, ছেলে আবুল কালাম অবাধ্য। আদেশ নিষেধ মানে না। অন্যান্য ভাইদের অধিকার নষ্ট ও নির্যাতন করে।

একই অভিযোগে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (রামু) আদালতে ছেলে আবুল কালামের বিরুদ্ধে মামলা করেন মা খুইল্লা বিবি। যা বিচারাধীন।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...