প্রকাশিত: ১৭/০৫/২০১৬ ৯:২৯ পিএম

ramu pic manibbondon 17.5.16~1সোয়েব সাঈদ, রামু::

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি উপর চাকপাড়া বিহারের অধ্যক্ষ উ গাইন্দ্যা ভিক্ষুকে হত্যার প্রতিবাদে রামুতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ মে) দুপুরে রামু উপজেলা পরিষদরে সামনে রামু-কক্সবাজার সড়কে এ মানব বন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, শান্তির ধর্ম বৌদ্ধ ধর্মীয় নেতাকে এভাবে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশের বৌদ্ধ সম্প্রদায় মর্মাহত ও হতবাক হয়েছে। এ ঘটনায় জড়িতদের মুখোশ উন্মোচন করে অবিলম্বে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সরকারের কতিপয় দায়িত্বশীল মন্ত্রীর বক্তব্যে সমালোচনা করে বক্তারা বলেন, প্রকৃত অপরাধিরা পার পায় এমন কথা বলার চেষ্টা করবেন না। এতে ন্যায় বিচার ব্যাহত হবে। তাছাড়া দেশজুড়ে চলমান টার্গেট কিলিংও বেফাস মন্তব্যের কারনে ঢাকা পড়ে যাবে।

আর্য বংশ ভিক্ষু সংস্থা ও রামুর বৌদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও পূরাকীতি সংরক্ষণ পরিষদ আয়োজিত এ মানব বন্ধনে রামুর বিভিন্ন বৌদ্ধ বিহার, বৌদ্ধ পল্লী ও সংগঠনের নেতৃবৃন্দ, মুসলিম, হিন্দু নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

রামু দ্বীপ শ্রীকুল ধর্মরতœ বিহারের অধ্যক্ষ উ পাইঞঞা ওয়ারা মহাথেরর সভাপতিত্বে এবং রামু কেন্দ্রিয় সীমা বিহারের সহকারি পরিচালক এবং আমাদের রামু ডটকম এর সম্পাদক ও প্রকাশক প্রজ্ঞানন্দ ভিক্ষুর সঞ্চালনায় অনুষ্ঠিত মানব বন্ধনে রামু উপজেলা বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তরুন বড়–য়া, চট্টগ্রাম নন্দনকান বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রিয়রতœ থের, রামু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, রাংকুট জগতজ্যোতি বৌদ্ধ বিহারের পরিচালক কে,এস জ্যোতিসেন থের, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, রামু কেন্দ্রিয় কালি মন্দিরের পুরোহিত সজল ব্রাক্ষ্মন চৌধুরী, রামু কাউয়ারখোপ হাকিম রকিমা উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়–য়া, রামু কলেজের শিক্ষক মানসী বড়–য়া, ক্রীড়া ব্যক্তিত্ব সুবীর বড়–য়া বুলু, শান্তির দূত বিহারের অধ্যক্ষ ক্ষান্তি পাঞা ভিক্ষু, ফতেখাঁরকুল ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফরিদুল আলম, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, ন্যাপ নেতা শামীম আহসান ভুলু, কক্সবাজার জেলা যুবলীগ নেতা পলক বড়–য়া আপ্পু, সাংবাদিক অর্পন বড়–য়া প্রমুখ।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer