নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১/০৬/২০২৫ ২:৪৫ পিএম

কক্সবাজারের রামুতে পুলিশ কনস্টেবলের দা এর কোপে যুবক আহত হয়েছেন। আহত জিশান ফারহান (১৯) উপজেলার রাজারকুল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকার ব্যবসায়ি ইউসুফের ছেলে। বুধবার, ১১ জুন সকাল ১১ টায় নয়া পাড়া রেল সেতুর নিচে বাঁকখালী নদীর তীরে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জিশান ফারহানের চাচাতো ভাই ইরফান জানান, ব্রীজের পাশে সৃষ্ট জলাশয়ে সম্প্রতি মাছের পোনা ছাড়েন জিশান ফারহান। মঙ্গলবার ওই জলাশয়ে দখলের উদ্দেশ্যে ঘেরাবেড়া দেন একই এলাকার কালু সওদাগরের ছেলে মো. শফি। এ নিয়ে বুধবার সকালে শফি ও তার ভাই নুরুল আলম, পুলিশ কনস্টেবল ফরিদ ও খালেকের সাথে ফারহানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শফির ছোট ভাই পুলিশ কনস্টেবল মো. ফরিদ ক্ষিপ্ত হয়ে ফারহানকে দা দিয়ে কোপ দেয়। এসময় দা’এর আঘাতে ফরহানের হাতের একাংশ কেটে যায়। প্রচুর রক্তক্ষরণ হলে স্থানীয় তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। চিকিৎসা সেবা নিশ্চিত করার পর এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।

রাজারকুল ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য আল শাইর জানান- ঘটনার পর ফারহানের হাতে কাটা ও রক্তাক্ত অবস্থায় দেখেছেন। হাতের একাংশ ঝুলছিলো। তিনি তাকে দ্রুত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন। ঘটনার সঠিক কারণ তিনি জানেন না।

জানা গেছে, হামলাকারি ফরিদ বাংলাদেশ পুলিশে কনস্টেবল (গাড়ি চালক) হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। পবিত্র ঈদুল আযহার ছুটিতে তিনি এলাকায় অবস্থান করছিলেন। এ ব্যাপারে অনেক চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...