সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ১১/০৯/২০২৫ ৭:৫৭ এএম

কক্সবাজারের রামুতে মাদকাসক্ত চাচার দা এর কোপে প্রাণ হারিয়েছে ৪ বছরের কন্যা শিশু।

নিহত মাহিয়া মনি রামুর ঈদগড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খুইট্টার শিয়া মোহাম্মদ শরীফ পাড়ার নুরুল আজিমের মেয়ে।

বুধবার, ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম।

তিনি শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান- মাদকাসক্ত নুরুল হাকিম মাদকের টাকা না পেয়ে এ হত্যার ঘটনা ঘটিয়েছে মর্মে প্রাথমিক তদন্তে জানা গেছে।

নিহত শিশুর মৃতদেহ সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত মাহিয়া মনির বাবা নুরুল আজিম জানান- তার আপন ছোট ভাই নুরুল হাকিম সন্ধ্যায় বাড়িতে এসে মাদকাসক্ত অবস্থায় তার মায়ের কাছে টাকা দাবি করে।

এসময় মা টাকা দিতে অস্বীকৃতি জানালে নুরুল হাকিম দা নিয়ে উত্তেজিত হয়ে পড়ে এবং এক পর্যায়ে তার মেয়ে মাহিয়া মনির মাথার পেছনে সজোরে কোপ দেয়।

এতে শিশুটি ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ঘাতক চাচা নুরুল হাকিম। এ ঘটনায় পরিবারটিতে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।

নিহত মাহিয়ার মনির বাবা-মা ও স্থানীয় বাসিন্দারা বর্বরোচিত এ হত্যাকান্ডে জড়িত নুরুল হাকিমকে অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

পাঠকের মতামত

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...