ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৭/২০২৫ ৪:৩০ পিএম

কক্সবাজারের রামুতে চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার ২০০ ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গোয়ালিয়া চেকপোস্টে একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে যাত্রী রোহিঙ্গা নারী নজুমা বেগমের (৩৫) শরীর তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক নারী কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৪ ব্লকের বাসিন্দা এবাদুল্লাহর স্ত্রী।

রামু বিজিবি ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, রামু ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা ও মাদকদ্রব্য দমনে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। আটক ইয়াবা কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ধরনের মাদক পাচার রোধে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। সীমান্ত এলাকায় কেউ মাদক কারবারে জড়িত থাকলে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...