উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৭/০৭/২০২৬ ১০:১৯ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ বিষয়ে স্থানীয় জনমত গ্রহণের লক্ষ্যে আগামী ১৯ জুলাই ২০২৬ (রবিবার) বিকেল ৩টায় উখিয়া উপজেলা পরিষদ হলরুমে গণশুনানির আয়োজন করা হয়েছে।

উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১২ ও ১৩ ধারা অনুযায়ী প্রস্তাবিত উয়ালাপালং ইউনিয়ন এবং বিদ্যমান রাজাপালং ইউনিয়নসহ সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের সীমানা পুনর্নির্ধারণ ও পুনর্বিন্যাসের লক্ষ্যে এ গণশুনানির আয়োজন করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে ইউনিয়ন বিভাজনের পক্ষে ও বিপক্ষে আগ্রহী ব্যক্তি এবং সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থেকে মতামত প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে উখিয়া উপজেলায় পাঁচটি ইউনিয়ন রয়েছে। নতুন ইউনিয়ন গঠিত হলে উপজেলার প্রশাসনিক কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer