ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/১০/২০২৪ ১১:১৪ এএম

এম ফেরদৌস, উখিয়া ::
দলীয় শৃঙ্খলা পরিপন্থী, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন দৈনিক পত্রিকায় পত্রিকায় সংবাদ প্রকাশের পর সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে জাতীয়তাবাদী যুবদল রাজাপালং ইউনিয়ন দক্ষিণ শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিনকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে।
২২ অক্টোবর ২০২৪ ইং তারিখে উখিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক এম সাইফুর রহমান ও সদস্য সচিব খাইরুল আমিনের স্বাক্ষরিত দলীয় প্যাডে এ তথ্য নিশ্চিত করেন।
এ নোটিশে যা বলা হয়েছে,
প্রিয় সহকর্মী, রাজাপালং ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদল দক্ষিণ শাখার সহ-সভাপতি’র মতো এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করেছেন বলে উখিয়া উপজেলার জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক ও সদস্য সচিবের দৃষ্টিগোচর হয়েছে।
এমতাবস্থায়, সংগঠন বিরোধী এহেন কর্মকান্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংঘঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা, তা আগামী ২৩/১০/২০২৪ইং থেকে ৩০/১০/২০২৪ইং এর মধ্যে সংগঠনের উখিয়া উপজেলার আহ্বায়ক, এম সাইফুর রহমান সিকদার ও সদস্য সচিব, খাইরুল আমিন এর সম্মুখে উপস্থিত হয়ে লিখিত ভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো ।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...