উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১২/০৯/২০২২ ৩:৪৫ পিএম

কক্সবাজারের উখিয়ার ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। সোমবার ( ১২ সেপ্টেম্বর) দুপুরে রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শন কালে চলমান কার্যক্রম ঘুরে দেখেন এবং জন্ম নিবন্ধন সহ ভিজিডি ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ , বয়স্ক, প্রতিবন্ধী, বিধাবা ও মাতৃত্ব ভাতা এবং অনলাইনের বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন।

পরে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুঃস্থ মহিলাদের মাঝে ভিজিএফের চাল বিতরণে অংশগ্রহণ করেন।

এ সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব, রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ।

এর আগে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ রাজাপালং ইউনিয়ন পরিষদ কার্যালয় পৌঁছলে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ও স্থানীয় জনপ্রতিনিধিরা তাকে ফুল দিয়ে বরণ করেন ।

এছাড়া জেলা প্রশাসক উখিয়া উপজেলা পরিষদ পরিদর্শন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে সৌজন্য মতবিনিময় করেছেন ।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...