প্রকাশিত: ০৭/০১/২০২০ ৯:০৫ পিএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে এক ল্যান্ডমাইন বিস্ফোরণে ৪ রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার এই ঘটনা ঘটে। এর জন্য দেশটির সেনাবাহিনী ও জাতিগত বিদ্রোহীরা একে অন্যকে দায়ি করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ঘটনায় আরো ৫ শিশু ও তাদের শিক্ষক আহত হয়েছেন। দেশটির কিয়াউক ইয়ান গ্রামে জ্বালানির জন্য কাঠ সংগ্রহে গেলে এই ঘটনা ঘটে। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন ফোনে এ কথা জানান। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তাদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলেও জানান জাও।
তিনি অভিযোগ করেছেন, এই ল্যান্ডমাইনটি আরাকান আর্মির সদস্যরা পেতে রেখে গেছে। অপরদিকে আরাকান আর্মির মুখপাত্র এর জন্য সেনাবাহিনীকে দায়ি করেছেন।

গত বছর মিয়ানমারে সহিংসতায় নিহত হয়েছে ১৪৩ শিশু। এছাড়া, গত ডিসেম্বরে নতুন করে উত্তেজনা শুরু হলে রাখাইন রাজ্য থেকে লাখো মানুষ বাস্তচ্যুত হয়েছেন। সুত্র, মানবজমিন

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer