প্রকাশিত: ০২/০২/২০১৯ ৩:২৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক::
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় সহিংসতাপূর্ণ রাজ্য রাখাইনে পুলিশ ও দেশটির সেনাবাহিনীকে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি অভিযান পরিচালনার অনুমতি দিয়েছে রাখাইন রাজ্য সরকার। রাখাইনের উত্তরাঞ্চলীয় বিভিন্ন গ্রামে আত্মগোপনে থাকা বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের খুঁজে বের করতে রাজ্যটির সাতটি শহরতলীতে এ তল্লাশি অভিযান পরিচালিত হবে।
২৫ জানুয়ারি রাজ্য সরকার একটি চিঠির মাধ্যমে এই নির্দেশনাটি প্রদান করে। রাজ্য সরকারের মূখ্যমন্ত্রীর পক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী উ থেইনের স্বাক্ষরিত ওই চিঠি রাখাইন রাজ্য পুলিশ, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জিএডি), জনসংখ্যা ও অভিভাসী বিভাগ ও ফায়ার সার্ভিসকে দেয়া হয়েছে। – খবর ইরাবতী’র

রাজ্য সরকারে ওই চিঠিতে বলা হয়েছে, তাদের কাছে খবর এসেছে তালিকাভূক্ত রাজ্যের উত্তরাঞ্চলীয় সাতটি শহরতলীতে আরাকান আর্মির সদস্যরা মিলিত হয়ে হামলার পরিকল্পনা করছে।

গেল চার জানুয়ারি রাখাইনের বুথিডংয়ে পুলিশের একটি তল্লাশি চৌকিতে আরাকান আর্মির হামলায় অন্তত ১৩ জন পুলিশ সদস্য নিহত ও ৮ জন আহত হন।

ওই ঘটনার পর রাখাইনে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বৌদ্ধ বিদ্রোহী আরাকান আর্মি’র আরো কিছু সহিংসতার ঘটনা ঘটে যা রাজ্যটিকে আবারো অস্থিতিশীল করে তুলেছে।

নতুন করে সহিংসতা সৃষ্টি হওয়ায় সেখান থেকে প্রায় আরও সাত হাজার লোক বাসস্থান ছেড়ে চলে গেছে। পুলিশ সদস্য নিহতের ঘটনায় আরাকান আর্মির বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। এরপরই বিভিন্ন বাহিনী বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি অভিযান চালানোর অনুমতি চায় রাজ্য সরকারের কাছে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer