ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০২/২০২৪ ৯:৪৭ এএম , আপডেট: ১২/০২/২০২৪ ১০:৫৭ এএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তুমুল লড়াই অব্যাহত আছে। নিরাপত্তার খাতিরে সিত্তেতে বাংলাদেশ উপ–দূতাবাসের কূটনীতিকদের ইয়াঙ্গুনে সরিয়ে নেয়া হচ্ছে। রোববার (১১ ফেব্রুয়ারি) ইয়াঙ্গুন থেকে মুঠোফোনে চ্যানেল 24 কে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন।

তিনি জানান, বাংলাদেশের ওই মিশনের কূটনীতিক ও কর্মীদের সাময়িকভাবে সরিয়ে নেয়া হচ্ছে ইয়াঙ্গুনে। উপ-দূতাবাসের তিন কর্মকর্তা রোববার ইয়াঙ্গুনে পৌঁছেছেন। বাকি সাতজন আশা করা হচ্ছে মঙ্গলবার পৌঁছে যাবে।

এদিকে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সেনাবাহিনী, বর্ডার গার্ড পুলিশ(বিজিপি), পুলিশ ইমিগ্রেশনসহ বিভিন্ন সংস্থার সদস্যদের ফিরিয়ে নিতে দেশটির নৌবাহিনীর একটি জাহাজ সিত্তেতে অপেক্ষা করছে।

বাংলাদেশের অনুমতি পাওয়ার পর মিয়ানমার নৌবাহিনীর ওই জাহাজ মাঝ সমুদ্র থেকে নিজেদের লোকজনকে দেশে ফিরিয়ে নেবে। রোববার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে মিয়ানমারের লোকজনকে ফেরত পাঠানোর বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer