প্রকাশিত: ২৮/০২/২০১৭ ৯:০০ এএম

আতিকুর রহমান মানিক, কক্সবাজার::

কক্সবাজার সদরের জালালাবাদে যৌতুকের দাবীতে গৃহবধুকে বেধড়ক মারধর করেছে পাষন্ড স্বামী ও দুই ননদ। মারাত্নক আহত গৃহবধু জেসমিন আকতার এখন কক্সবাজার সদর হাসপাতালস্হ ওয়ান স্টেপ ক্রাইসিস সেল ওসিসি’তে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। ২২ ফেব্রুয়ারী বর্নিত ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের  বাহারছড়া গ্রামে উক্ত ঘটনা ঘটে। আহত গৃহবধু জেসমিন আকতার (২২) একই ইউনিয়নের দক্ষিন লরাবাগ গ্রামের সোলতান আহমদের মেয়ে।
জেসমিনের ভগ্নিপতি ছৈয়দ আলম জানান, বিগত ২০১২ সালে বাহারছড়া গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে মোঃ ফারুকের সাথে জেসমিনের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়।
ভিকটিম জেসমিন আকতার জানান, বিয়ের পর থেকে প্রায়ই স্বামী ফারুক যৌতুকের জন্য তাকে নির্যাতন করত ও বাপের বাড়ী থেকে মোটা অংকের যৌতুক এনে দেয়ার জন্য চাপ সৃষ্টি করত। কিন্তু সন্তানদের মুখের দিকে তাকিয়ে শত নির্যাতন সহ্য করেও সংসার করে আসছিল জেসমিন।
কিন্তু গত ২২ ফেব্রুয়ারী ননদ লাকী আকতার শশুর বাড়ী থেকে বেড়াতে এলে ফারুককে বিভিন্ন কথা বলে উত্তেজিত করে তুলে। এরপর ফারুক যৌতুকের দাবীতে আবারো চড়াও হয় স্ত্রী জোসমিন আকতারের উপর। ভাইবোন মিলে একপর্যায়ে তাকে বেধড়ক মারধর শুরু করে। লোহার রড ও গাছের লাঠি দিয়ে মারার সময় অবিবাহিত ননদ কুলসুমাও তাদের সাথে যোগ দেয়। স্বামী ও দুই ননদের আমানুষিক মারধরের ফলে জেসমিনের মুখমন্ডল, হাত ও পিঠে মারাত্নক জখম হয়। এরপর স্হানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় বাপের বাড়ী চলে এলে আত্নীয় স্বজন তাকে কক্সবাজার সদর হাসপাতালে এনে ওয়ান ষ্টেপ ক্রাইসিস সেল (ওসিসি)তে ভর্তি করেন। সেই থেকে আহত গৃহবধু সেখানে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত স্বামী ফারুক ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। সংঘঠিত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...