প্রকাশিত: ০১/১১/২০২১ ১:৪০ পিএম
Single Page Top

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির সাথে সামঞ্জস্যপূণ অত্যাধুনিক, বাস্তবমুখী এবং উদ্ধাবনী চিন্তা-চেতনা সম্পন্ন প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। সোমবার (১ অক্টোবর) সকালে সেনাবাহিনীর আর্মি কোরের ৪০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সেনাবাহিনী প্রধান।

খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আর্মি সার্ভিস কোরের ভূমিকার প্রশংসা করে কোরের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে কোরের প্রতিটি সদস্যকে দেশ মাতৃকায় আরও উজ্জিবিত হওয়ার ওপরও গুরুত্ব দেন সেনাপ্রধান।

সম্মেলনে সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং আর্মি সার্ভিস কোরের উর্ধ্বতন সামরিক অফিসাররা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে গণমাধ্যমকর্মীদের সাথে কথাপোকথনে সেনাপ্রধান বলেন, করোনা ও দেশের যেকোনো দুর্যোগকালীন সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাসদস্যরা জনগণের পাশে দাঁড়িয়েছে। জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আরও বলেন, দেশের যেকোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় জনগণ ও সরকারের পাশে সেনাবাহিনী সর্বত্র জাগ্রত রয়েছে

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer