প্রকাশিত: ০৫/০৯/২০২১ ৯:৫৯ পিএম

‘আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, কারণ শান্তি ছাড়া কোনো দেশের উন্নতি করা সম্ভব নয়, যুদ্ধ ধ্বংস ডেকে আনে, আমরা ধ্বংসের পথে যেতে চাই না। কিন্তু বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার সব রকম প্রস্তুতি আমাদের থাকতে হবে।’

বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষায় সশস্ত্র বাহিনীকে সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নৌ ও বিমানবাহিনীর নির্বাচনি পর্ষদ (প্রথম পর্ব) ২০২১-এ গণভবন প্রান্ত থেকে রোববার ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে সরকারপ্রধান এ আহ্বান জানান।

উদার পররাষ্ট্রনীতি এবং যুদ্ধ নয় শান্তির পক্ষে বাংলাদেশের অবস্থানের কথাও উল্লেখ করেন তিনি।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সক্ষমতা বাড়াতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এখানে একটি কথা স্পষ্ট বলতে চাই, আমরা কারও সঙ্গে যুদ্ধ করতে চাই না।

‘আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, কারণ শান্তি ছাড়া কোনো দেশের উন্নতি করা সম্ভব নয়, যুদ্ধ ধ্বংস ডেকে আনে, আমরা ধ্বংসের পথে যেতে চাই না। কিন্তু বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার সব রকম প্রস্তুতি আমাদের থাকতে হবে।’

তিনি বলেন, ‘সব সময় প্রশিক্ষণ ও সরঞ্জামাদিসহ সবদিক থেকে আমাদের যতটুকু ক্ষমতা আছে সে অনুযায়ী প্রশিক্ষণও অব্যাহত রাখতে হবে এবং আধুনিক প্রযুক্তিসম্পন্ন হতে হবে।’

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সব সময় প্রস্তুত থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আমাদেরও প্রস্তুতি থাকতে হবে।’

বাংলাদেশ দক্ষতার সঙ্গে প্রতিটি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রতিটি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে যাচ্ছি।’

তিনি বলেন, ‘দেশের সার্বিক উন্নয়নে যার কাছ থেকে যতটুকু সহযোগিতা নেয়া দরকার বা আমাদের উন্নয়ন সহযোগিতায় যারা পাশে থাকবে, তাদের সকলের সঙ্গে ভালো সম্পর্ক রেখে আমরা কাজ করে যাচ্ছি।’

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, নৌবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির লক্ষ্যে নৌবাহিনী সদরদপ্তরে আয়োজিত নৌবাহিনীর নির্বাচনি পর্ষদের মাধ্যমে ক্যাপ্টেন হতে কমডোর, কমান্ডার হতে ক্যাপ্টেন, লে. কমান্ডার হতে কমান্ডার পদবিতে পদোন্নতির জন্য সিদ্ধান্ত নেয়া হবে।

এ ছাড়া বিমানবাহিনীর সদরদপ্তরে আয়োজিত বিমানবাহিনীর নির্বাচনি পর্ষদের মাধ্যমে বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন হতে এয়ার কমডোর, উইং কমান্ডার হতে গ্রুপ ক্যাপ্টেন এবং স্কোয়াড্রন লিডার হতে উইং কমান্ডার পদে যোগ্য প্রার্থীদের পদোন্নতির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer