প্রকাশিত: ২১/০৫/২০২১ ৬:২৭ পিএম

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গনে হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর পুলিশ টিয়ার গ্যাসও নিক্ষেপ করেছে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

১১ দিন হামলার পর শুক্রবার প্রথম প্রহরের পর মিশরের মধ্যস্থতায় গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হয়। রাতেই যুদ্ধবিরতিকে বিজয় আখ্যা দিয়ে আনন্দ মিছিল করেছে গাজার বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার জুমার নামাজের পর অনেক মুসুল্লি যুদ্ধবিরতি উপলক্ষে আনন্দ মিছিল বের করতে জড়ো হয়েছিলেন।

আল-জাজিরার প্রতিনিধি বলেছেন, ‘তারা (ফিলিস্তিনিরা) গান গাচ্ছিল ও স্লোগান দিচ্ছিল, এই সময় আঙ্গিনার পাশে ঘাঁটিতে থাকা ইসরায়েলি পুলিশ এসে ছত্রভঙ্গ করে দেয়। তারা এ সময় স্টান গ্রেনেড, ধোঁয়া বোমা ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে। তারা জনসমাগম লক্ষ্য করে গুলিও ছুঁড়েছে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer