প্রকাশিত: ২৯/১০/২০১৮ ১১:০৯ এএম

ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু লোকের হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে, যদিও তাৎক্ষণিকভাবে কর্মকর্তারা জানাতে পারেননি যে, বিমানটিতে কতজন লোক ছিল। খবর, বিবিসি, আলজাজিরা, রয়টার্স।

কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, রাজধানী জাকার্তা থেকে পাঙ্কাল পিনাং শহরের উদ্দেশ্যে উড্ডয়নের ১৩ মিনিটের মাথায় বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ মডেলের যাত্রীবাহী বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

তবে জেটি-৬১০ ফ্লাইটটিতে ঠিক কতজন লোক ছিল তা কেউ তাৎক্ষণিকভাবে বলতে পারেননি।

দেশটির জাতীয় সার্চ (অনুসন্ধান) অ্যান্ড রেসকিউ (উদ্ধার) এজেন্সির মুখপাত্র ইউসুফ লতিফ সাংবাদিকদের বলেছেন, ‘বিমানটি যে বিধ্বস্ত হয়েছে সে ব্যাপারে আমরা নিশ্চিত।’

এর আগে লায়ন এয়ারের এক কর্মকর্তা বিবিসিকে জানান, বিমানটির ক্ষেত্রে কী ঘটেছে তা তারা জানেন না।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer