প্রকাশিত: ১৭/১২/২০১৭ ১০:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:২৯ এএম

বার্তা পরিবেশক ::
যথাযোগ্য মর্যাদায় উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস -২০১৭ উদযাপন করেছে কক্সবাজার সিটি কলেজ । দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভা কলেজ মিলনায়তনে অধ্যক্ষ ক্য থিং অং এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । তিনি বলেন , হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছে । তাঁর সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছে। ৩০ লক্ষ শহীদের রক্ত বৃথা যায়নি। বিজয়ের হাসি আজ বাংলার ঘরে ঘরে। আমাদের জিডিপি বেড়েছে । শিক্ষা ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়েছে। আমরা আজ পর মুখাপেক্ষী নই । নিজেদের উন্নয়ন নিজেরা করার সামর্থ অর্জন করেছি। কক্সবাজার সিটি কলেজ তার উজ্জল দৃষ্টান্ত । আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক , জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা অমিত ধাম , অধ্যাপক গোপাল কৃঞ্চ দাশ , অধ্যাপক মইনুল হাসান পলাশ , অধ্যাপক শারমিন ছিদ্দিকা লিমা , আবদুল গফুর , মিজানুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক শাহনুর আকতার । কোরান তেলোয়াত করেন নুরুল আবছার , গীতা পাঠ করেন উত্তম পাল , ত্রিপিটক পাঠ করেন উনুমং মারমা ।

দিনব্যাপী কর্মসূচীতে আরো ছিল সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলন , শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন, স্টেডিয়ামে কুচকাওয়াজে অংশ গ্রহণ , ফুটবল টুর্নামেন্ট , মুক্তিযুদ্ধের রচনা প্রতিযোগিতা , মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও একাদশ শ্রেণীর সমাপনী পরীক্ষায় ১ম , ২য় ও ৩য় স্থান অধিকারীদের অর্থ পুরস্কারের চেক প্রদান ।

ফুটবল প্রতিযোগিতায় ব্যবসায় শিক্ষা বিভাগ (লাল দল) মানবিক বিভাগ ( সবুজ দল ) কে ২-০ গোলে হারিয়ে শিরোপা অর্জন করেন। ছাত্রীদের গোল পোস্টে বল নিক্ষেপ প্রতিযোগিতায় ১ম হয়েছেন সুমি আকতার , ২য় হয়েছেনৃ.. এবং ৩য় হয়েছেন ৃৃ । রচনা প্রতিযোগিতায় ১ম হয়েছেন শাহিন আকতার , ২য় হয়েছেন ফায়সাল ফারদিন ফাহিম ও ৩য় হয়েছেন মু: খোরশেদুল ইসলাম ।

একাদশ শ্রেণীর সমাপনী পরীক্ষায় ১ম হয়ে ১০ হাজার টাকা অর্থ পুরস্কার পেয়েছেন হাফেজ আহমদ , ৭ হাজার ৫ শত টাকা পেয়েছেন মোহাম্মদ মোর্শেদ , ৫ হাজার টাকা পেয়েছেন নুরশা ।

৩ পর্বের অনুষ্ঠান পরিচালনায় ছিলেন , অধ্যাপক শরমিন ছিদ্দিকা লিমা , অধ্যাপক মেঘলা দেব ও অধ্যাপক জোৎস্না ইয়াছমিন । পরে শিক্ষক ছাত্রছাত্রীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

পাঠকের মতামত

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...
Single Page Footer